শনিবার (১৯ সেপ্টেম্বর) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে গায়ানা। দলের হয়ে ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন হেটমায়ার। তবে তার সেঞ্চুরি শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেনি।

২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় পারফরম্যান্সে ম্যাচ নিজেদের করে নেয় জ্যামাইকা। মাজ সাদাকাত, ম্যাকেঞ্জি ও কেসি কার্টির কার্যকর ইনিংসের পর রভম্যান পাওয়েলের ঝোড়ো ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

সাদাকাত করেন ৪১ রান, ম্যাকেঞ্জি ৩৪ এবং কেসি কার্টি ৫৬ রান করেন। শেষ দিকে মাত্র ১৭ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পাওয়েল।

গায়ানার হয়ে টুর্নামেন্টের শুরুতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম তিন ম্যাচেই তিনি শিকার করেছিলেন ৯ উইকেট।

তবে শেষ দুই ম্যাচে আর উইকেটের দেখা পাননি তিনি। জ্যামাইকার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৪ ওভার বল করে ৪৩ রান দেন মিরাজ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাজ সাদাকাতের কাছে দুই ছক্কা ও এক চার হজম করেন তিনি। ওই ওভারে ১৮ রান দেন। পরে সাইম আইয়ুব তার শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকান।

ব্যাট হাতে অবশ্য মিরাজের নামার সুযোগই আসেনি। ২০ রানের মধ্যেই গায়ানা দুই উইকেট হারালেও এরপর হেটমায়ার ও শাই হোপ ইনিংস সামাল দেন।

শাই হোপ ৩৩ বলে ৪০ রান করেন। এরপর হেটমায়ার ৪টি চার ও ৮টি ছক্কার সাহায্যে মাত্র ৪৫ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন। কুয়েন্টিন স্যাম্পসনের ১৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে গায়ানার সংগ্রহ দুইশ ছাড়ায়।

তবে বোলাররা সেই রান ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারেনি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা।

এস