বগুড়া জেলার বন্যা দুর্গত মানুষদের সহায়তায় সরকার আরও দেড়শ’ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে। এনিয়ে বগুড়ায় বন্যা দুর্গতদের জন্য সরকারী সাহায্যের পরিমাণ দাঁড়ালো ৭শ’ মেট্রিক টন চাল এবং ১২ লাখ টাকা।
বৃহস্পতিবার পর্যন্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগ থেকে বন্যা দূর্গত তিনটি উপজেলায় বিতরণের জন্য মোট ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল এবং ১১ লাখ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এর মধ্যে সারিয়াকান্দি উপজেলায় ২৪০ মেট্রিক টন, ধূনট উপজেলায় ১৮০ মেট্রিক টন এবং সোনাতলা উপজেলায় ৫৫ মেট্রিক টন চাল প্রদান করা হয়।
সরকারী সাহায্য হিসাবে সারিয়াকান্দি উপজেলায় ৫ লাখ ২৫ হাজার টাকা, ধূনট উপজেলায় ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং সোনাতলা উপজেলায় ১ লাখ ২৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
এছাড়া জেলা সমাজকল্যাণ অধিদপ্তর ১শ’১১ প্যাকেট ত্রাণ সামগ্রী, বিশ্ব খাদ্য সংস্থার ১৫ হাজার কেজি বিস্কুট, বগুড়া জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ ২ হাজার ৫শ’ টি পানিভর্তি পাত্র ও ২৫টি নলকূপ,
বগুড়া জেলা পরিষদ ৫শ’ প্যাকেট ত্রাণ সামগ্রী, সদর উপজেলা পরিষদ ৫শ’ প্যাকেট ত্রাণ সামগ্রী, লাইট হাউজ ৮শ’ প্যাকেট ত্রাণ সামগ্রী এবং ইউনিসেফ থেকে প্রাপ্ত ১০ হাজার কাটুর্ন প্লাস্টিক শীট ও ২ হাজার ৫শ’ কার্টুন ফ্যামিলি কিটস বন্যা দুর্গতদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বগুড়া সরকারী আজিজুল হক কলেজের ১৯৮৯ ব্যাচের প্রাক্তন ছাত্ররাও বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত যমুনা নদীর পানি কমা অব্যাহত রয়েছে। বুধবার যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৫৭ মিটার, বৃহস্পতিবার সকালে সামান্য কমে যমুনায় ১৫ দশমিক ৫৪ মিটার উচ্চতায় প্রবাহিত হয়।
ঢাকা,১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





