কিশোরগঞ্জে বিদেশফেরত ৪১ জনকে ‘হোম কোয়ারেন্টাইন’ -এ রাখা হয়েছে। এর মধ্যে ভৈরব উপজেলায় ৩৭ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩ জন ও নিকলী উপজেলায় ১ জন রয়েছেন। এদের মধ্যে ৬ জন নারী রয়েছেন।

বুধবার (১১ মার্চ) দিনগত রাত পৌনে ৯টায় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘হোম কোয়ারেন্টাইন’ থাকা ইতালি ও জর্ডানসহ বিদেশ ফেরত এই প্রবাসীরা নিজ নিজ বাড়িতে আছেন। সেখানে তাদের নির্দিষ্ট কক্ষে ১৪দিন পর্যবেক্ষণে থাকতে হবে। এদের প্রায় সবাই বিদেশ ফেরত হওয়ায় সতর্কতা হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন।

এমবি