কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা আইনজীবী ফোরাম আদালত বর্জন কর্মসূচি পালন করে। সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের প্রক্রিয়া সংসদে ন্যস্ত করার প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ বার কাউন্সিল।
এ কর্মসূচি সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
কর্মসূচিতে কিশোরগঞ্জ জেলা ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম মঞ্জুরুল ইসলাম জুয়েল, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপন, অ্যাডভোকেট মুনসুরুল আলম, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, অ্যাডভোকেট নজিমুল আলম পিন্টু, অ্যাডভোকেট মনিরুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক, অ্যাডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব, অ্যাডভোকেট এ এম হিলালী, অ্যাডভোকেট উমর ফারুক, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেম অনু, অ্যাডভোকেট মো. আরিফুর রহমান ভূঞা সেলিম, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট বদরুলমোমেন মিঠু, অ্যাডভোকেট দিলোয়ার হোসেন, অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, অ্যাডভোকেট অবু সায়েম মজুমদার, অ্যাডভোকেট কবির হোসেন সুমন প্রমুখ।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





