অবৈধপথে ভারতে যাওয়ার অপরাধে বিএসএফের হাতে আটক চার বাংলাদেশী নাগরিককে ৭ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার রাতে ভারত অংশের হিলি বিএসএফ ক্যাম্পের কমান্ডার জাফরুল্লাহ খান বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদের কাছে আটককৃত বাংলাদেশীদের হস্তান্তর করেন।

আটকের পর ফেরত বাংলাদেশী নাগরিকরা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার নেপাল ঘোষের ছেলে শ্রী কমল ঘোষ, একই এলাকার খিরিতলা গ্রামের সুকুমার মোহন্তের স্ত্রী শ্যামলী

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর আটকদের ফেরত দেওয়া হয়। বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সকালে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশের পর বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই