জাতীর পিতার পদাঙ্ক অনুসরণ করে বিমান বাহিনীর উন্নয়ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে যশোরে বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
কুচকাওয়াজ অনুষ্ঠান শেষ প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করেন। এসময় মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিমানবাহিনীকে আরো আধুনিক, সুদৃঢ় করে গড়ে তোলা হবে ।
বিমানবাহিনীতে যুক্ত করা হয়েছে এফ-৭ বিজি-১ যুদ্ধবিমান, এমআই-১৭১ এসএইচ হেলিকপ্টার, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। পূর্ণাঙ্গ বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে বঙ্গবন্ধু ও কক্সবাজার বিমানঘাঁটি।
এ সময় তিনি জাতীয় নিরাপত্তা বিধানের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও আন্তর্জাতিক শান্তি মিশনে এই বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ বিমানবাহিনী একটিমাত্র এ্যালুয়েট হেলিকপ্টার ও অটার বিমানের সাহায্যে মুক্তিযুদ্ধের শেষ দিকে চল্লিশটিরও বেশি সফল আক্রমণ পরিচালনা করে। সহমর্মিতার বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছে জাপান, শ্রীলঙ্কা, মিয়ানমার, চীন, ভারত, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে।’
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ বিমানবাহিনীর কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্ব বিশ্ব নেতৃবৃন্দের প্রশংসা কুড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এআর/ এএইচ





