কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে মঙ্গলবার ঝিনাইদহে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অপহরণ, বিচার বহির্ভুত হত্যা, গুম এবং হামলা-মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা জাতীয়তাবাতী যুবদল এ কর্মসূচীর আয়োজন করে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল শহর প্রদিক্ষণ করে। মিছিল শেষে যুবদল নেতা আহসান হাবিব রনকের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মসিউর রহমান। অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, আশরাফুল ইসলাম পিন্টু, যুবনেতা মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, লোকমান হোসেন, রোকনুজ্জামান, মাহফুজুর রহমান ইপিআর, রবিউল ইসলাম রাজু ও আশরাফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
জেআই





