দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার (২৮ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশে এটিই এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এটিই এই মৌসুমে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এর আগে গত ২৩ নভেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁওয়ের বদলগাছিতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর সেদিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এমবি