বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে রাজু (২০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা রাজুকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে এলাকার পায়রা নদীর বেড়িবাঁধের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রাজু বুড়িচর ইউনিয়নের শাহজাহান মৃধার ছেলে। তিনি ফুয়াং ফুড কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের গায়ে একাধিক কোপের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এআই