কুমিল্লার লাকসাম রোড এলাকায় শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর লাকসাম রোড এলাকায় শিবির একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এসআই সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিবির নাশকতার চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়।
এদিকে মহানগর শিবির সভাপতি শাহ আলম জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে।
এসএইচ





