রাজধানীর যাত্রাবাড়ীতে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বুধবার রাত ৩টার দিকে বিবির বাগিচার ৩নং গেটের বিপরীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। তারা এসে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোস্তফা মহসিন জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমকে