মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন পারভীনের অপসারণ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
গতকাল দুপুরে এ বিক্ষোভ প্রদর্শণ করেন শত শত ব্যাবসায়ীরা।
রোববার দৌলতপুর বাজারে সরকারী জমির ওপর স্থাপিত ৪ টি দোকান উচ্ছেদসহ কয়েকটি দোকানে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ওই দিনই বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষনিকভাবে মিছিল বের করে প্রতিবাদ জানান।
এব্যাপারে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নৈশ প্রহরী মফিজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নামে এবং অজ্ঞাত আরোও ২০০ জন ব্যবসায়ীকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এর প্রতিবাদে আজ মঙ্গলবার ব্যবসায়ীরা সকাল থেকে বাজারের দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা বেলা ১১ টার দিকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলেন।
এসএইচ





