নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে ছয় মাদক বিক্রেতাসহ বিভিন্ন অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সব ঘটনায় চারটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নড়াইল সদর থানা পুলিশ চার মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১২ জন, লোহাগড়া থানায় এক মাদক বিক্রেতাসহ ৯ জন, কালিয়া থানায় ৬ জন এবং নড়াগাতী থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
এমএনজে





