আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলন আহবান করেছেন। প্রধানমন্ত্রীর ইতালি সফর নিয়ে এ সংবাদ সম্মলনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিবার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেই রুটিন ওয়ার্কের অংশ হিসেবেই আগামীকালের সংবাদ সম্মেলন।
গত ১৬ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া ও ইউরোপের আন্তঃসরকার ফোরাম আসেম’র দশম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি যান। সম্মেলন শেষে গত ১৯ অক্টোর তিনি দেশে ফিরেন।
জেআই





