রোববার (২৬ জুলাই) ফেনীর সোনাগাজীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টিকে অন্যতম অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে সংসদে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট’ পাস হয়েছে। এ আইনের ফলে দেশে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, শিক্ষাজীবন শেষে তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। এজন্য ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এর আগে সকালে চরমজলিশপুর, বগাদানা ও মতিগঞ্জ ইউনিয়নে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশমন্ত্রী। পরে বিকেলে স্থানীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ এবং মনগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি।

বিকেলে জেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় মন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ, লালপুল ফ্লাইওভার নির্মাণ এবং রামতাঘাট উন্নয়ন প্রকল্প তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি জানান, আগামী একনেক সভায় মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ প্রকল্প উপস্থাপনের আশা করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজান উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।

এস