নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর রায়েরটেক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত যুবকের পরিচয় পাওয়া যায় নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রোববার সকালে থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার দিবাগত রাতে লাশটি উদ্ধার করে সোনারগাঁও থানা পুলিশ।
জানা গেছে, সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের রায়ের টেকে রাতে এক যুককের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ধারণা করছে, যুবকটিকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। উদ্ধারের সময় নিহত যুবকের গায়ে লাল রঙের টি-শার্ট ও জিন্স প্যান্ট ছিল।
ঢাকা,১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





