রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ড্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মিস্ত্রির নাম আরিফ হোসেন (২০) বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ চাঁদপুর মতলব উপজেলার মমিনুল হকের ছেলে। তিনি উত্তর বাড্ডায় বসবাস করতেন।
নিহতের সহকর্মী মুহাম্মদ আলী জানান, আরিফ ও আমি গুলশান-২ এলাকার ৪১ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে সিলিং নির্মাণের কাজ করছিলাম। বুধবার বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ ড্রিল মেশিনের তার ছিঁড়ে বৈদ্যুতিক শক সার্কিটে গুরুতর আহত হন আরিফ। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরিফের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ড্রিল মিস্ত্রির মৃত্যু
রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ড্রিল মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত মিস্ত্রির নাম আরিফ হোসেন (২০) বলে জানা যায়।পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ চাঁদপুর মতলব উপজেলার মমিনুল হকের ছেলে। তিনি উত্তর বাড্ডায় বসবাস করতেন।নিহতের সহকর্মী মুহাম্মদ আলী





