সিলেটের কানাইঘাটে দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের মনসুরিয়া পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলা শিবিরের সভাপতি রশিদ আহমদ ও কানাইঘাট ডিগ্রী কলেজ শাখা শিবিরের সভাপতি মাশুক আহমদ জুবায়ের।
উপজেলা শিবির সভাপতি রশিদ আহমদ একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী আটকের তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরিয়া পয়েন্টে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এর মধ্যে রশিদ আহমদ যুবলীগ নেতা নজরুল হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





