মায়ানমারে জাতিগত দাঙ্গায় নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে বাঁধা দিলে, আশ্রয় না দিলে সেটা হবে মানবতাবিরোধী দাবি করে ২০ দলের নেতা ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, তাদের সারাদেশে না হোক, সীমান্তের কাছে নিরাপদে রাখার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, ইতিমধ্যেই মায়ানমারে মুসলিম গণহত্যার যে চিত্র ফুটে উঠেছে তাতে সমগ্র বিশ্ববাসি লজ্জিত। মানবতা আর মানবাধিকার পদদলীত। সারা বিশ্ব থেকে এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠলেও এখন পর্যন্ত জাতিসংঘ এই গণহত্যা বন্ধ ও তাদের অধিকার রক্ষায় কার্যকর কোন ভূমিকা রাখেনি। একই সাথে ওআইসি’ও এগিয়ে আসেনি। যা গণহত্যাকে নিরব সমর্থনের সামিল।

শুক্রবার সকালে চেয়ার‌্যানের বাসভবনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ‘এর সম্পাদকমন্ডলীর সভায় প্রধান বক্তার বক্তব্যে জেবেল রহমান গানি এ কথা বলেন।

ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া‘র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, মোঃ নুরুল আমান চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য আহসান হাবিব খাজা, মোঃ শহীদুননবী ডাবলু, মোঃ কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, মোঃ আনছার রহমান শিকদার, সহ-সম্পাদক বাসন্তী বরুয়া বাবলী, অধ্যক্ষ নজরুল ইসলাম, বাংলাদেশ যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী আবদুল্লাহ আল কাউছারী, জাতীয় ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।

জেবেল রহমান গানি বলেছেন, মিয়ানমার সকল আন্তর্জাতিক রীতিনীতি, মানবতা-মানবাধিকারকে পদদলীত করে অব্যাহত ভাবে মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতনের স্টীম রোলার চালাচ্ছে। আর মানবাধিকারের ধারক বাহকরাসহ জাতিসংঘ, ওআইসি ও আরব লীগ গনহত্যাযজ্ঞের ব্যাপারে নীরব দর্শকের ভুমিকা পালন করছে যা সত্যিই উদ্বেগজনক।

সভাপতির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, প্রত্যেক নাগরিকের উচিত রোহিঙ্গাদের জন্য মিয়ানারের বিরুদ্ধে প্রতিবাদ করা। মায়ানমারের গণহত্যার বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী দেশগুলোর ভূমিকা বিশ্বকে হতাশ করেছে। সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশে ১৯৭১ সালে যা ঘটেছিল মিয়ানমারের আরাকানে সেই ঘটনাই চলছে। এই অবস্থায় আমাদের সীমান্ত বন্ধ রাখা অমানবিক।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের উদাসীনতা ও অবহেলায় সমগ্র দেশবাসী চরমভাবে ক্ষুব্ধ। সরকারের পক্ষ থেকে কার্যকর ও শক্ত তৎপরতা না থাকায় মায়ানমার সরকারের মুসলিম বিদ্বেষী বর্ণবাদী নীতিতে কোনো ইতিবাচক পরিবর্তন ঘটছে না।

জেড