গাজায় ফিলিস্থিনিদের উপর বর্বরোচিত হামলায় নারী ও শিশু হত্যার প্রতিবাদে বিবেকবান সাতক্ষীরাবাসীর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ সাতক্ষীরা-আশাশুনি সড়কের উপর অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপত্বিত করেন, জেলা বাসদের সংগঠক এড. আজাদ হোসেন বেলাল।

এত বক্তব্য রাখেন, বেসরকারী উন্নয়ন সংস্থা প্রগতির সম্পাদক অধ্যক্ষ আশেক ইলাহী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা বাসদের সদস্য নিত্যনন্দ আমিন, অধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, স্বরতিন্দু ঘোষ বাবলু, সাংস্কৃতিক কর্মী হাফিজুর রহমান মাসুম, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, স্বপন কুমার শীল, সিবিএ সেক্রেটারী সিদ্দিকুর রহমান, শেখ ইদ্রিস আলীসহ সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এ সময়, গত কয়েকদিন ধরে গাজায় শিশু, নারীসহ সাধারণ মানুষের উপর বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ হত্যা বন্ধের দাবি জানান তারা।

ঢাক, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ