অনুপ্রবেশের সময় অস্ত্রসহ আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির ৪ সদস্যকে আজ হস্তান্তরের কথা রয়েছে।
বুধবার দুপুরে (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ- মিয়ানমার মৈত্রী সেতুর বাংলাদেশের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বান্দরবানের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তাদের হস্তান্তর করবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ।
এর আগে গত ২৬ আগস্ট রাতে স্পিড বোট নিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়।
যাচাই বাছাইয়ের পর আটককৃতরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্য নিশ্চিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।
এসএম





