বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া সারাদেশে আন্দোলনের নামে পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগ, পুড়িয়ে মানুষ খুন করে জঙ্গীবাদকে লালন করছে।
বেগম খালেদা জিয়া ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামের আমীরকে মন্ত্রী করে জাতীয় পতাকা বহন করে অবমাননা করছে। সেই জঙ্গীবাদ স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামকে জোট থেকে না ছেড়ে বেগম খালেদা জিয়া কখনো জাতীয় ঐক্য সফল হতে পারবে না। খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলা হাস্যকর ব্যাপার। বিএনপি এখন জিমিয়ে গেছে।

গত ৫ বছর আন্দোলনের নামে সারাদেশে খালেদা জিয়া জামায়াতে ইসলামকে নিয়ে অকাতরে রাস্তায় নিরীহ মানুষকে আগুনে পুড়িয়ে খুন করে গাড়ি অগ্নিসংযোগে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করছে।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু, তার স্ত্রী, ছেলে সহ স্বপরিবারে খুন করছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকতে শপথ করেছেন একদিন ক্ষমতায় গেলে আমার প্রয়াত পিতা জাতীর জনক বঙ্গবন্ধু সহ স্বজনদের খুনীদের বিচারে তার অসমাপ্ত কাজ শেষ করে জাতীর কাছে প্রমাণ করব।
তিনি আরো প্রতিজ্ঞা করেন ক্ষমতায় গেলে একাত্তর সালের মানবতা বিরোধী খুনীদের রায় কার্যকর করব। আমাদের দেশনেত্রীকে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় বেগম খালেদা জিয়া হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আমরা তখন হারিয়েছিলাম আমাদের প্রাণের নেত্রী আইভি রহমান সহ নিবেদিত প্রাণ নেতাকর্মীদের। আরো হারিয়েছিলাম পঁচাত্তর সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ স্বজনদের।খুনীদের এখনো বিচার শেষ হয়নি। এ মাস আমাদের শোকের মাস।

বিশেষ অতিথি বক্তব্যে কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী বলেন, ৭১ সালে স্বাধীনতা বিরোধী জামায়াত ইসলামকে জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে প্রতিষ্ঠিত করছে। খালেদা জিয়াও জামায়াতে ইসলামের কাঁধে ভর করে বিগত সময় থেকে চলে আসছে। ভবিষ্যতেও এই চিন্তা মাথায় নিয়ে জামায়াতে ইসলামকে জোট থেকে বাদ দিতে পারবেনা।

বিশ্বব্যাংক সেদিন বলেছেন, পদ্মা সেতু দরপত্রে দুর্নীতি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তখন বলেছেন, পদ্মা সেতু নির্মানের কার্যাদেশ না দিতেই কিভাবে দুর্নীতি হয়েছে। তবে প্রধানমন্ত্রী প্রমান করছেন, বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতুর কাজ নিজস্ব অর্থায়নে নির্মান এগিয়ে চলছে। বর্তমান বাংলাদেশের আ’লীগ সরকারকে অকার্যকর ও দাতা সংস্থার কাছে প্রশ্নবিদ্ধ করতে বেগম খালেদা জিয়া জামায়াতকে সাথে নিয়ে জঙ্গীবাদ সৃষ্টি করছে।

সারা দেশে প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান, বুদ্ধিজীবিরা সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে তৃণমুল পর্যায়ে প্রতিবাদ করছে। আমাদের প্রধানমন্ত্রী কখনো জঙ্গীদেরকে ক্ষমা করবে না।
শনিবার সকাল সাড়ে ১১ টায় সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে জেলা আ’লীগের কার্যালয়ে কর্মী সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

এমবিএইচ