অসহায় নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের পাশে দাঁড়িয়েছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠণ জুনাব আলী ফাউন্ডেশন।
শনিবার সকাল সাড়ে ১১টায় অসহায় রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ সামগ্রি ও নগদ অর্থ বিতরণ কর্মসূচী শুরু করেন জুনাব আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
এসময় টেকনাফ -উখিয়া, থ্যাংক খালি ও বালুখালী সহ বিভিন্ন রোহিঙ্গা শিবিরে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কালে এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বর গণহত্যা চালাচ্ছে। যার কারণে আজ লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানরা মানবেতর জীবন যাপন করছে।
তিনি আরো বলেন, আপনাদের কে (রোহিঙ্গা) আমরা যে সকল ত্রাণ ও নগদ অর্থ দিচ্ছি এটা কোন ভিক্ষা নয়, এইটা আপনাদের অধিকার।
এসময় বিত্তশালিদের রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জুনাব আলী ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মোঃ ছাদেকুর রহমান, মো: ফখরুল ইসলাম, মো: লুৎফুর রহমান মাসুম, দেলোয়ার হোসেন, রমিজ উদ্দিন প্রমুখ।
এ এস





