রংপুরে শালবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে।

কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুন্নবী ফুলু, রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হাসনা বানু, রংপুরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মজিদ, শালবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুবায়ের আখতার, শালবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশাত আরা প্রধান, রংপুর ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল কাইয়ুম প্রমুখ। 

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ১৯-২৫ অক্টোবর। সিটি কর্পোরেশনের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ৩৩টি ওয়ার্ডে ৩১১টি স্কুল, মাদ্রাসায় ও কিন্ডার গার্টেনসহ প্রাথমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫-১২ বছর বয়সী ৯১৩৪৫ জন শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।   

জেআই