বৃহস্পতিবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল আয়োজিত ‘আইনজীবীদের বাজেট ভাবনা’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মো. ইউসুফ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে উপস্থাপিত প্রবন্ধ পর্যালোচনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিনিয়র এডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র এডভোকেট ব্যারিস্টার বেলায়েত হোসেন, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট ড. হেলাল উদ্দিন, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট এস. এম কামাল উদ্দিন, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুর রাজ্জাক, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সম্পাদক এডভোকেট মো. সাইফুর রহমান, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এডভোকেট একেএম রেজাউল করিম খন্দকার, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, ঢাকা বারের সাবেক সহ-সম্পাদক এডভোকেট মহিন উদ্দিন, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় অফিস সেক্রেটারি এডভোকেট আবু বক্কর সিদ্দিক, এডভোকেট শাহ্ মাহফুজুল হক চৌধুরী, এডভোকেট গোলাম নুর তরুন, এডভোকেট মো. শামসুজ্জামান, এডভোকেট রেজাউল ইসলাম রেজা, এডভোকেট পারভেজ হোসেন, এডভোকেট শাহীন আখতার, এডভোকেট মো. নাঈম উদ্দিন লিখন প্রমুখ।
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণ সহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি জানিয়ে বক্তরা বলেন, স্বাধীনতার ৫৫ বছরে জাতি স্বাধীন বিচার বিভাগ পায়নি। যার কারণে অনেক ক্ষেত্রে বিচারের নামে অবিচার হয়ে আসছে। বিচার বিভাগ আইন মন্ত্রণালয়ের অধিনে থাকায় বিচারকার্যে সরকার হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। ফলে বিচাকরদের বাধ্য হয়ে সরকারের অনেক ফরমায়েশী রায়ে স্বাক্ষর করতে হয়, রায় ঘোষণা করতে হয়। রাজনৈতিক প্রতিহিংসায় সরকার জুডিসিয়াল ক্যু করে থাকে। ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব হয়নি। এজন্য বিচার বিভাগকে পৃথকীকরণ করতে হবে।
সেমিনারে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি শহীদুল ইসলাম বলেন, বিচার বিভাগের জন্য বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। বর্তমানে যেই বাজেটে যেই বরাদ্দ রাখা হয় সেই অর্থ দিয়ে বিচার কার্য সুষ্ঠুভাবে যথাসময়ে নিষ্পত্তি করা যায় না। বিচার কার্যে মামলার দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ সীমিত বাজেট। তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীদের দক্ষতা ও মানোন্নয়নে প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য বিচার বিভাগের বাজেট পৃথকীকরণ ও সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন অপরিহার্য।
এস