কয়েক ঘণ্টার জন্য সংক্ষিপ্ত সফরে কিশোরগঞ্জ আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি জেলার হাওর উপজেলা মিঠামইনে কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আসছেন। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে হেলিকপ্টারে মিঠামইনে অবতরণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। স্থানীয় ডাকবাংলোতে বিশ্রাম শেষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি মিঠামইনে বেশ ক’টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। একই দিন বিকেল ৪টা ১০ মিনিটে তিনি হেলিকপ্টারে বঙ্গভবনের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকছেন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

 

এইচ ই