রাজশাহীর মোহনপুরে মোক্তার আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে।
শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার চাঁদপুর গ্রামে বাড়িসংলগ্ন বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোক্তার আলী চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় বসন্তকেদার হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, খবর পেয়ে শুক্রবার সকালে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব, মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ এবং ওসি (তদন্ত) খালেদুর রহমান ঘটনাস্থলে যান। পুলিশ কর্মকর্তারা এসময় সেখান থেকে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করেন।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোক্তারের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় নিহতের বাবা জয়নাল হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানন ওসি।
এমবি





