চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের নেতাকর্মীসহ ৭৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশের বিশেষ টিম রোববার রাতভর এ অভিযান চালায়।

অভিযানে ১৪৮ লিটার চোলাই মদ ও ১১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল।

তিনি জানান, অভিযানে সাতকানিয়া উপজেলা থেকে জামায়াতের এক কর্মীকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময় নাশকতার অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতভর অভিযান চালিয়ে জেলার লোহাগাড়া থেকে ৬০ লিটার, সীতাকুণ্ড থেকে ৮ লিটার, হাটহাজারী থেকে ২০ লিটার ও পটিয়া থেকে ৬০ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া চন্দনাইশ থেকে ৬০০ পিস ও লোহাগাড়া থেকে ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে নিয়মিত মামলায় ২৭ জন এবং সাজা পরোয়ানামূলে ৪৪ জনকে আটক করা হয়।