পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ৮০০ ডোজ টিকা পাচ্ছে।
শুক্রবার (১১ জুন) সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি আমরা। এ টিকার চালান শিগগির বাংলাদেশে আসবে।”
কোভ্যাক্স হলো করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যমআয়ের দেশগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে একটি বৈশ্বিক উদ্যোগ।
এর আগে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এক ব্রিফিংয়ে বলেন, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকার ঘাটতি পূরণের জন্য বিভিন্ন দেশের কাছে টিকা চেয়ে অনুরোধ জানানো হয়েছে। সবাই টিকা দেবে বলে। কিন্তু হাতে আসছে না।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার অনেক টিকা আছে জেনে তাদের অনুরোধ জানিয়েছিলাম। পরে জেনেছি, আমাদের এখানে করোনায় মৃত্যুর সংখ্যা কম টিকার অগ্রাধিকারের তালিকায় বাংলাদেশ নেই। পরে অবশ্য আমরা জেনেছি আমাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে। এছাড়া কোভ্যাক্স থেকেও দেবে। তবে এসব টিকা কবে পাব তা বলেনি।
এমবি





