রাজশাহীতে জামায়াত-শিবিরের ১০ কর্মীসহ ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানায় ১৩ জন, রাজপাড়া থানায় সাতজন, মতিহার থানায় ১৭ জন, শাহমখদুম থানায় দুইজন ও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পরে সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এফএফ