আশুলিয়ার কাঠগড়া এলাকায় ইফাদ ফুড লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে কারখানার ওভেন থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, আগুন লাগার পর কারখানার নিজস্বকর্মীরা পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই