রাজধানীর গাউসিয়া মার্কেটের একটি দোকান আগুনে পুড়ে গেছে। সোমবার গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্তব্যরত অফিসার ইন্সেপেক্টর ফরহাদউজ্জামান দ্য রিপোর্টকে জানান, রাত ১টা ৫০ মিনিটে গাউসিয়া মার্কেটের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ওই দোকানের কিছু অংশ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি খুব বেশি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হলো তা তিনি জানাতে পারেননি।

এএইচ