খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় জেলার বটিয়াঘাটার গোয়ালখালী খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, পলাশ বৈরাগী, প্রতাপ বৈরাগী, নজরুল ইসলাম, সুমন হোসেন ও আরেফিন গাজী।
শনিবার সকালেবটিয়াঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





