রাজধানীর তেজগাঁও এলাকার এফডিসির পাশের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার দুপুর ১২টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মোহাম্মদ আলী।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।
এআর





