২০ দলীয় জোটের চলমান অবরোধের পাশাপাশি রোববার থেকে টানা ৭২ ঘন্টার হরতালের সমর্থনে রাজধানীর তেজগাঁওয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের নেতাকর্মীরা।

শনিবার বিকেল ৫টায় মহানগরী সাহিত্য সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও বিজয় স্মরনী এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগরী সাহিত্য সম্পাদক সকলকে রোববার থেকে টানা ৭২ ঘন্টার স্বতঃস্পূর্ত হরতাল পালনের আহ্বান জানান।

মিছিলে অন্যান্যের মধ্যে তেজগাঁও স্কুল সভাপতি, তেজগাঁও কলেজ সভাপতি, তেজগাঁও থানা সেক্রেটারিসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএইচ