মানুষ এরশাদকে আবেগে ভোট দিতেন তাই তিনি সিট পেতেন। এরশাদের ওপর মানুষের আবেগ শেষ, তাই তিনি রংপুরে ভোট পাবেন না। আগামিতে রংপুরে এরশাদের কোনও সিট থাকবে না। এমনটাই বললেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুদ্দিন আহমেদ (ঝন্টু)।

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী যদি রংপুরে গ্যাস দেন তাহলে রংপুরের টোটাল সিট আওয়ামী লীগের হয়ে যাবে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন দল ছুট। এ লোকগুলোকে নিতে গিয়ে আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে বাধা সৃষ্টি করছে। আওয়ামী লীগ থেকে বাধা না আসলে নেতাকর্মীদের দলে নিলে জাতীয় পার্টি শেষ হয়ে যাবে।

তিনি আরো বলেন, রংপুর একটি বৃহৎ সিটি কর্পেরেশেন। বর্তমান সরকারে পক্ষ থেকে যদি আলাদা ভাবে সাহায্য-সহযোগিতা না পাওয়া যায় তাহলে উন্নয়ন করা আমাদের জন্য কষ্টসাধ্য। কাবিখা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারী সাহায্য-সহযোগিতা সিটি কর্পেরেশনের নামে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে প্যানেল মেয়র গোলাম কবির কাজল, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম তোতাসহ কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইআর