সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ী ক্যাম্পের কাছে আহাদ আলী নামে এক বাংলাদেশি গরুর রাখালকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

রোববার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত আহাদ আলী সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের উজির আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন আহাদ আলী। পথে কৈজুরী ক্যাম্পের কাছে বিএসএফ সদস্যরা আহাদ আলীকে আটক করে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরা-৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর বকশী বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ