ধানবোঝাই একটি ট্রাকে পেট্রোলবোমা মেরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরীর ধাপ বাংলাদেশ বেতারের কাছে এ ঘটনা ঘটে।

ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই কিবরিয়া জানান, দুর্বৃত্তরা ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে।

এ সময় ট্রাকচালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি। ট্রাকটি রংপুর থেকে ধান নিয়ে রংপুরের গঙ্গাচড়া উপজেলার দিকে যাচ্ছিল বলেও জানান তিনি।

এআর