“সাক্ষরতা আর দক্ষতা টেকসই সমাজের মূলকথা” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল প্রাঙ্গনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদে গিয়ে শেষ হয় ।
ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী র্যালীর উদ্বোধন করেন। এতে নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
এসএইচ





