যশোরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৮ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার রাতব্যাপী জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
যশোর জেলা পুলিশের কন্ট্রল রুম সূত্র জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। তাদের শুক্রবার বিকালের মধ্যে যশোর আদালতে পাঠানো হবে।
কেএইচ





