শেরপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ (৩১ জানুয়ারি) রোববার সকাল ৯টার দিকে শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতখিলা মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
সদর থানার ওসি আবদুল আল মামুন জানান, যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এসময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এসময় আহত হন অন্তত তিনজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমবি





