লক্ষীপুরের রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় সিএনজি-লেগুনার মুখোমুখি সংঘর্ষে অনিক (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অনিক লক্ষীপুর সরকারি কলেজের স্নাতকের ছাত্র এবং ভবনীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেমের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি ঘটনার।
স্থানীয়রা জানায়, অনিক লক্ষীপুরে শহর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে ভবানীগঞ্জের চৌধুরী বাড়ির দরজায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জেইউ