আমি মোছা. হাছনা রিনা, আমার স্বামী মো. মোফাজ্জেল হোসেন ৭ আগষ্ট সোমবার আনুমানিক সময় দুপুর ২ টার দিকে পুরান ঢাকার নবাবপুর থেকে নিখোঁজ হয়েছে।

তার গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার, মুখে দাগ আছে, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্জি, পরনে শার্ট প্যান্ট ছিলো।

মোফাজ্জেলের স্থানীয় ঠিকানা- জেলা: হবিগঞ্জ, থানা: লাঘাই, গ্রাম: কালাউক। বতর্মান ঠিকানা- রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট জি.পি.জ. ১৬৫ টি এন্ড টি।  তিনি স্যানেটারী ব্যাবসা করেন।

মোফাজ্জেল হোসেন গত ০৭ আগস্ট ২০১৭ তারিখ সকাল ১০ ঘটিকায় দোকানের মালামাল কিনতে পুরান ঢাকার নবাবপুরের মাকের্টে যান, এরপরে তার ফোন নম্বর দুপুর ২ টা পযর্ন্ত খোলা থাকে। এরপর থেকে মোফাজ্জেলের ফোন বন্ধ পাওয়া যায়।

তার স্ত্রী বলেন, আজ দু’দিন যাবত ধরে সে বাড়িতে আসে না। আমরা তাকে খুব জোরালো ভাবে খোজা খুজি করছি। কিন্তু তার কোন সন্ধান পাচ্ছিনা।

মোফাজ্জেলের স্ত্রী হাছনা রিনা বলেন, এই ব্যাপারে আমরা বনানী থানায় একটা সাধারণ ডাইরি করেছি, যার ডাইরি নং-৫৩৮, যদি কোন সহৃদয়বান ব্যাক্তি মোফাজ্জেলের সন্ধান পেয়ে থাকেন তবে উক্ত নাম্বারে ০১৯৪২৫০৬৪৭৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।

মেহেদি হাসান খাজা/এমবি