হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের মসজিদের পুকুরে ভাসমান অবস্থায় সবুজ আলী (৫০) নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সে ওই গ্রামের হেফাজত আলীর ছেলে।

মঙ্গলবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমকে