দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৮০ জনে।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৭১৩ জনের।
আজ রোববার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯২৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন হয়েছে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এএস





