আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আনিসুল হক, বাহাউদ্দিন বাবুল ও তাবিদ আওয়ালের মনোনয়ন পত্র বৈধ ঘোষণ করেছে কমিশন। মনোনয়ন পত্র বাতিল হয়ে গেছে বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টু ও নাঈম হাসানের। মিন্টুকে সমর্থনকারী মো. আবদুল রাজ্জাক ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ভোটার না হওয়ায় মিন্টুর প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানা যায়।

বুধবার সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এতে দেখা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন বাবুল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিদ আওয়ালের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা উত্তর সিটিতে মোট ২১ জন মেয়র প্রার্থীর মধ্যে ১৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে প্রাক্তন অভিনেত্রী ও সংসদ সদস্য কবরীও রয়েছেন।

এএইচ