দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ,গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘন্টা হরতাল ও লাগাতার অবরোধের সমর্থনে ময়মনসিংহে মিছিল করে শহর জামায়াত ইসলামী ।

শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য আল হেলাল তালুকদারের নেতৃত্বে আজ সোমবার সকালে একটি মিছিল শহরের জিলা স্কুল মোড় থেকে শুরু হয়ে টাউন হল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য হায়দার করিম, শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম, জেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারি ওয়ালীউল্লাহ মুজাহিদ, শিবির নেতা খন্দকার আবু হানিফ প্রমুখ ।

এসএইচ