গাজীপুরে দ্রুত বিচার আইনের মামলায় বিএনপির ৪০ নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছে। রোববার গাজীপুরে দ্রুত বিচার আদালতের বিজ্ঞ বিচারক ইকবাল মাহমুদ এ রায় দেন।
বাদী পক্ষের আইনজীবী আবুল হাসেম এবং শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ জানান, ২০১৫ সালের ১৮ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম, ছাত্রদল নেতা আতাউর রহমান মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়। শ্রীপুর থানার এসআই আরিফুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।
পরে দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়া দ্রুত বিচার আদালতের বিচারক ৪০ আসামির সবাইকে বেকসুর খালাস প্রদান করেন।
ওএফ





