রংপুর জেলা ও মহানগর বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপি-জামায়াতসহ ৫৭ জনকে আটক করেছে পুলিশ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ সকল নেতাদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকে ২০ দল।

শনিবার হরতাল চলাকালে সকল দোকান পাট ও ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ঢাকাগামীসহ সকল দূরপাল্লার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে নগরীতে রিকশা, ইজিবাইক ও সল্প সংখ্যক যান চলাচল করছে।

হরতালের সমর্থনে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীকে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। তবে নগরজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রংপুর কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানায়, ২০ দলের ডাকা হরতাল নিরুত্তাপ চলছে। নাশকতার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে ১৫ বিএনপি, তিন জামায়াত-শিবিরসহ ৫৭ জনকে আটক করেছে।

কেএইচ