নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমির আ ফ ম আব্দুস সাত্তারসহ জোটের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সোয়া ৯টায় নিজ বাসা থেকে আব্দুস সাত্তারকে আটক করা হয়।
এর আগে সদর ও রায়পুরা থানার পুলিশ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে।
এছাড়া জেলার ৬ থানায় নাশকতার অভিযোগে আরও ১১ জনকে আটক করে পুলিশ।
গোয়েন্দা বিশেষ শাখার (ডিএসবি) উপ-পরিদর্শক জাহাঙ্গির বাদশা জানায়, নাশকতার অভিযোগে আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ।
এআর





